Ads zone

Place Your Ads Here to Contact me

চমক নিয়ে আসছে গুগল ফটোজ, এআই-এর জাদু এবার আপনার ছবিতে

ছবিঃসংগৃহীত 

গুগল ফটোজের ১০ বছর পূর্তি উপলক্ষে ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন চমক। অ্যাপে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের এডিটর। বরাবরের মতো এবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে মূল ভূমিকায়।

নতুনভাবে সাজানো গুগল ফটোজ অ্যাপে যুক্ত হয়েছে সেসব এডিটিং টুল, যা এত দিন শুধু পিক্সেল ৯ ফোনে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে আছে অটো ফ্রেম এবং রিইম্যাজিন। ছবি ভালো করা নিয়ে আর কোনো চিন্তা নেই। আপনার পুরোনো ছবিকে আরও চোখ ধাঁধানো করে তুলবে গুগল ফটোজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার।

গুগলের দাবি, এ ফিচারগুলো ব্যবহারে ছবির সম্পাদনায় পেশাদারদের মতো নিখুঁত পরিমার্জনা সম্ভব হবে। সবচেয়ে বড় কথা, ব্যবহারকারীর আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না।

নতুন রূপে গুগল ফটোজের ইন্টারফেস এখন আরও আকর্ষণীয়। স্বয়ংক্রিয় এআই এডিট অপশন থাকায় ব্যবহারকারীরা সহজেই ছবি উন্নত করতে পারবেন।

কী আছে রিইমাজিনে

‘রিইমাজিন’ ফিচারে ব্যবহারকারী কেবল সাধারণ ভাষায় নির্দেশ দিলেই হবে। যেমন, কোনও ছবিতে আকাশ মেঘলা- চাইলেন ‘নীল আকাশ’, এআই সঙ্গে সঙ্গে বদলে দেবে আকাশের রং ও রূপ। এভাবে মনের মতো ছবি তৈরি করা যাবে সহজেই।

কী করে অটো ফ্রেম

অন্যদিকে, ‘অটো ফ্রেম’ ছবির গঠন বা কম্পোজিশন বিশ্লেষণ করে পরামর্শ দেবে—ছবিটি কোথা থেকে ক্রপ করা ভালো হবে, কোথায় একটু বাড়ানো দরকার বা কোন ফ্রেমে দেখতে ভালো লাগবে।

No comments

Powered by Blogger.